লেখা-লেখি

কিছু আর চাই না

৮:৪৩:০০ PM 0 Comments




© সুনীতি দেবনাথ

কিছু নিরিবিলি ক্ষণ একান্ত আপন
ছুঁয়ে থাকে কুয়াশা ঝাপসা ঝাপসা
দুটি হাতে তাই কেবলই সরাই
ঢাকাই মসলিনের আবরণ

কিছু আলোকণা যেন বিবসনা
ভেসে শুধু আসে এপাশে ওপাশে
ফুলকুঁড়ি সব ফিকফিক হাসে
আলো স্নানে ফুটবে বলে

কিছু ম্লান মুখ ছায়া ছায়া ভাসে
চারপাশে দিনরাত রাতদিন
রক্তের বাসরে শুয়ে থাকে তারা
নেই প্রতিবাদ প্রতিরোধ শুধু হতাশা

কিছু বৃষ্টি অনাসৃষ্টি চলছে চলছে
বন্যায় চারপাশ ভাসছে শুধু ভাসছে
বহু লোক মরলো কিছু যায় আসে না
আমি বেঁচে আছি কিছু আর চাই না

কাজরী,
৫ জুন, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: